| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২য় দিন শেষে মুশফিকদের সামনে পাকিস্তানের রানের পাহাড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৪ ২০:৩৭:০২
২য় দিন শেষে মুশফিকদের সামনে পাকিস্তানের রানের পাহাড়

পাকিস্তানে হোম সিরিজ শুরুর আগে শাহিনজের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকুর মুমিনুল হকরা মাত্র ১২২ রানে অলআউট হন। এরপর বিশাল লিড নেয় পাকিস্তান শাহিনস। আজ (বুধবার) দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৪ উইকেটে ৩৬৭ রানের লিড দিয়েছে স্বাগতিক দল। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২৪৫ রান।

আগের দিন বাংলাদেশ এ ১২২ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে আসেন সরফরাজ আহমেদ। দুই রানে দিন শেষ করে আজ তারা যোগ করেছে আরও ৩৬৫ রান। তাদের হয়ে ম্যারাথন ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান ওমর আমিন। তিনি ১৭৭ রানের স্কোর করেছেন। বাংলাদেশি বোলারদের ওপর তিনি কেমন আধিপত্য বিস্তার করেছেন তা সহজেই অনুমেয়। ২৩টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি করেন ওমর আমিন।

শাহিনসের অধিনায়ক সৌদ শাকিলও খেলেছেন দারুণ এক ইনিংস। তিনি ৭৬ রান করেছেন। আমিনের সঙ্গে বড় জুটি গড়তে শাকিলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে তোলেন ১৯৫ রান। ফলে এই দুজন আউট হয়ে গেলেও, স্বাগতিকদের খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। দিন শেষ হওয়ার আগে শাহিনসের হয়ে সাদ খান ৩১ এবং কামরান ‍গুলাম ২০ রানে অপরাজিত ছিলেন।

স্বাগতিক ব্যাটারদের সামনে অনেকটা অসহায় ছিলেন তানজিম হাসান সাকিবরা। তাদের হয়ে ৩৯ রান খরচায় সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন হাসান মুরাদ। এ ছাড়া বাকি বোলাররা সেভাবে সুবিধা করতে পারেননি। একটি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব ও নাইম হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...