| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আসিফ মাহমুদের সাথে ৮ পরিচালকের বৈঠক, পাপনের জায়গায় নতুন সভাপতির নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৩ ২১:৪৪:৪৬
আসিফ মাহমুদের সাথে ৮ পরিচালকের বৈঠক, পাপনের জায়গায় নতুন সভাপতির নাম ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর সঙ্গে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা এবং বিশেষ কিছু নিয়ে আলোচনা হয়েছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশ ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। সেই হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অবস্থা বেশ নাজুক।

প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা। দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সঙ্গে দেখা করতে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক। সরকার পতনের পর আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি সহ অধিকাংশ পরিচালকই। এ যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ল্যাজেগোবরে অবস্থা। কেউ কেউ নিজ থেকে পদত্যাগ করেছেন। আবার কারও পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ক্রিকেট পারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে সাজানোর জন্য নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা। বিসিবির সব পরিচালকের পদত্যাগ চেয়ে আজ কার্যালয়ের বাইরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে প্রায় ১ হাজার সমর্থক। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে লেখা ছিল গত বছরে বিসিবিতে বিভিন্ন দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কে সরাতে হবে মানতে হবে আইসিসের আইন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর সরকারের হস্তক্ষেপ হলে সে ক্ষেত্রে আই সি সি রুলস অনুযায়ী নিষিদ্ধ হতে পারে দেশের ক্রিকেট। তাই নিয়ম মেনে বোর্ড পরিচালকরা পরবর্তী নীতি নির্ধারকদের নির্ধারণ করবে। তবে বাংলাদেশ ক্রিকেটের ৮ পরিচালকের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি মিটিং শেষে আকরাম খানের নাম প্রস্তাব করা হয়েছে বিসিবির সভাপতি পদের জন্য। জালাল ইউনুস বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আকরাম খানের ব্যাপারা সম্মতি জানিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...