হাসিনা সরকারের পতনের সাথে সাথে কমে গেল জ্বালানি তেলের দাম
দুই দিন বাড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এই সপ্তাহের শুরুতে, তেলের দাম ২০২৪ সালের সর্বনিম্ন স্তরে নেমে আসে। বৃহস্পতিবার (8 আগস্ট) ব্রেন্ট ক্রুড ১৬ সেন্ট বা ০.২ শতাংশ কমে ৭৮.১৭ ডলারে এ দাঁড়িয়েছে।
এই দিনে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯ সেন্ট বা ০.১২ শতাংশ কমে ৭৫.১৪ ডলারে-এ নেমে এসেছে। গত সোমবার তেলের দাম ব্যাপকভাবে কমার পর বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে দুই দশমিক ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ।
বিশ্লেষকরা জানিয়েছেন, দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের মধ্যেও তেলের চাহিদা এখনো ইতিবাচক রয়েছে। তাছাড়া মধ্যেপ্রাচ্যে রয়েছে উত্তেজনা।
