শেখ হাসিনার পরবর্তীতে রাজনীতিতে ফিরবেন কিনা সরাসরি জানালেন সজীব ওয়াজেদ জয়
সম্প্রতি পদত্যাগ করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব ওয়াজিদ জয় বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাথে একটি সংক্ষিপ্ত সাক্ষাত্কারে, সজীব ওয়াজিদ জয় বলেছেন: “দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা ঘটেছে তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
তার মায়ের অবস্থার মূল্যায়ন করে, জয় বলেন: “যখন তিনি বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন তখন দেশটি প্রায় একটি ব্যর্থ দেশ ছিল কিন্তু বাংলাদেশ আজকে এশিয়ার একটি উদীয়মান দেশ ছিল তার নেতৃত্ব ছাড়া সম্ভব ছিল না...কিন্তু যাই হোক, আমার মা খুব খুব হতাশ। হয়ত তিনি আর রাজনীতিতে ফিরছেন না।
টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে যে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন।
গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুণর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাই’র পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ।
মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই আজ সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে তাকে প্রশ্ন করা হয় যে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল, এই কারণেই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কী না।
জবাবে জয় বলেন, “বাংলাদেশে কিন্তু গত কয়েক দিনে অনেক পুলিশও নিহত হয়েছেন। গতকালই নিহত হয়েছেন ১৩ জন। তো, জনগণ হামলা করলে পুলিশের কী করা উচিত?”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
