অলিম্পিকে চলবে না হিজাব, মুখ খুললেন অস্ট্রেলিয়ান মুসলিম বক্সার
অলিম্পিক শুরু হওয়ার অন্তত এক বছর আগে স্বাগতিক দেশ ফ্রান্স বিতর্কে জড়িয়ে পড়ে। ধর্মনিরপেক্ষপন্থী রাষ্ট্র নারী মুসলিম ক্রীড়াবিদদের হিজাব সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এরপর থেকে তাদের এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হচ্ছে। কিন্তু পরে তারা সেখান থেকে সরেনি।
অস্ট্রেলিয়ার মুসলিম বক্সার টিনা রাহিমি ফ্রান্সের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সরকারি বিধিনিষেধের কারণে অনেক ফরাসী ক্রীড়াবিদ তাদের দেশে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারেনি। এ নিয়ে টিনা মোটেও খুশি নয়।
"মহিলাদের তাদের পোশাক বেছে নেওয়ার অধিকার আছে," তিনি শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন। হিজাব সহ হোক বা হিজাব ছাড়াই হোক। আমি আমার ধর্মের অংশ হিসেবে হিজাব বেছে নিয়েছি এবং এটা নিয়ে আমি গর্বিত।
টিনা রাহিমি প্রথম অস্ট্রেলিয়ান মুসলিম বক্সার হিসেবে অলিম্পিকে অংশ নিচ্ছেন। দক্ষিণ-পূর্ব সিডনি থেকে উঠে আসা ২৮ বছরের এই বক্সার রিংয়ে নামবেন পুরো হাত এবং মাথা ঢেকে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তার মন্তব্য, ‘ধর্ম আর খেলার মধ্যে বিকল্প ভাবনা ভাবাই উচিৎ না। কিন্তু ফ্রান্সের অনেক অ্যাথলেটের এটাই করতে হয়েছে।’
ফ্রান্সের অ্যাথলেটের পাশে দাঁড়িয়ে তার মন্তব্য, ‘আমরা সবাই একটাই লক্ষ্য নিয়ে একত্র হয়েছি। প্রতিযোগিতায় নামা এবং জিতে ফেরা। কাউকেই বঞ্চিত করা উচিৎ না। খেলার মাঠে বৈষম্য মোটেই স্বাগত জানানোর বিষয় না, বিশেষ করে অলিম্পিকে।
উল্লেখ্য, গেল বছরই ফ্রান্স সরকার জানায়, অলিম্পিকের আসরে কোনো ফ্রেঞ্চ মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশ নিতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছে ফ্রান্স। কিন্তু হিজাব নিয়ে এমন নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সেরই দৌড়বিদ সুনকামবা সাইলার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবশ্য ধর্মীয় কারণে মাথা ঢাকার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয় হাইকমিশনার মারিয়া হুরতাদো গত বছরের সেপ্টেম্বর মাসেই এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। জানিয়েছিলেন, ‘একজন নারী কী পরিধান করবেন আর কী পরবেন না, তা নিয়ে কারোর হস্তক্ষেপই কাম্য না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
