| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাচা-মরার লড়াইয়ে রাতেই মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ২১:০২:৫০
বাচা-মরার লড়াইয়ে রাতেই মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই উত্তেজনার সৃষ্টি করে। দুই দেশের ফুটবল শক্তির মাঝে এই লড়াই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়ে থাকে। তবে ক্রিকেটে তুলনামূলকভাবে তারা পিছিয়ে, কারণ কখনোই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। তবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ আঞ্চলিক বাছাই পর্বে তারা নিয়মিত অংশ নেয়।

আজ, আমেরিকায় অনুষ্ঠিত উপ আঞ্চলিক বাছাই পর্বে মাঠে নামবে দুই দল। আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ আর্জেন্টিনা তাদের পঞ্চম ম্যাচে সুরিনামের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে।

একই সময় ব্রাজিলও তাদের চতুর্থ ম্যাচ খেলবে। সেলেসাওদের প্রতিপক্ষ হবে বারমুডা। এই ম্যাচও বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে।

এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, যার মধ্যে ২টি জয় এবং ১টি হারসহ তারা ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এক ম্যাচ বাতিল হয়ে গেছে।

অন্যদিকে, ব্রাজিল খেলেছে ৩টি ম্যাচ, যেখানে তারা ১টি জয় এবং ২টি হারে ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে।

আজকের ম্যাচে জয় পেলে, দুই দলের জন্যই বাছাই পর্বের পথ আরও সহজ হবে এবং বিশ্বকাপের দিকে তাদের আশা আরও শক্তিশালী হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...