| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা 

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ১৯ ১২:০৭:৪০
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বি১-বি২ (B1/B2) ভিজিটর ভিসায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদান নিষিদ্ধ

মার্কিন দূতাবাস সাফ জানিয়ে দিয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেক পর্যটক এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যাতে শিশুটি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়—যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। বর্তমান নীতি অনুযায়ী এটি এখন কঠোরভাবে নিয়ন্ত্রিত।

পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বি১-বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ, এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে কোনো ব্যক্তি অর্থের বিনিময়ে কোনো পেশায় নিযুক্ত হতে পারবেন না।

প্রাতিষ্ঠানিক পড়াশোনায় নিষেধাজ্ঞা

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না। কেউ যদি পড়াশোনা করতে চান, তবে তাকে অবশ্যই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে।

প্রেক্ষাপট ও কড়াকড়ি

উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিমালায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মার্কিন দূতাবাস বাংলাদেশিদের এই সতর্কবার্তা দিয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে মার্কিন ভিসা প্রাপ্তিতে স্থায়ী নিষেধাজ্ঞা বা আইনি জটিলতার সৃষ্টি হতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...