| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের কোয়ার্টারে উঠতে আর্জেন্টিনার সামনে কঠিন যে সমীকরণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৮ ১৭:১৯:২১
অলিম্পিকের কোয়ার্টারে উঠতে আর্জেন্টিনার সামনে কঠিন যে সমীকরণ

প্যারিসে চলমান অলিম্পিকে আর্জেন্টিনার যাত্রা সুখকর হয়নি। নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। তবে লাতিন আমেরিকার দলটি তার দ্বিতীয় ম্যাচে ইরাকের ৩-১ গোলে পরাজিত করে অলিম্পিকে টিকে আছে।

২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ীরা ইরানের বিরুদ্ধে তাদের জয়ের পর কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জনের জন্য উন্মুখ। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের কিছু সমীকরণ মেলাতে হবে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ইউরোপের দেশ ইউক্রেন।

অলিম্পিক ফুটবলের বি গ্রুপের চারটি দল হলো আর্জেন্টিনা, মরক্কো, ইরাক ও ইউক্রেন। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরে যায় মরক্কো। আবারও ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ইরাকের কাছে ২-১ গোলে হেরেছে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরেছে ইরাক।

অর্থাৎ ‘বি’ গ্রুপের চারটি দলই ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের হিসেব মেলাতে হবে।

সব দলেরই পয়েন্ট সংখ্যা ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। দুই ম্যাচে তারা ৪টি গোল করার বিপরীতে ৩টি হজম করেছে। অন্যদিকে, যথাক্রমে দুই-তিনে থাকা মরক্কো ও ইউক্রেন তিনটি করে গোল করলেও হজম করেছে সমানসংখ্যক গোল। এ ছাড়া চারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে একটি বেশি হজম করেছে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচগুলোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইউক্রেন এবং ইরাক ও মরক্কো। আর্জেন্টিনা যদি পরের ম্যাচটিতে জিততে পারে, তাহলে তাদের আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। তবে ইউক্রেনের বিপক্ষে তাদের সেই লড়াইটি কঠিন হতে পারে। কারণ, উভয় দলের সামনেই যে কোয়ার্টারে ওঠার লক্ষ্য। এখন পর্যন্ত চার দলের সবার সামনেই রয়েছে কোয়ার্টারে ওঠার সুযোগ।

গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জয়ী দল পরের রাউন্ডে উঠে যাবে। হেরে গেলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আবার যদি একটি কিংবা দুটি ম্যাচই ড্র হয়, তখন দেখা হবে গোল ব্যবধানের হিসাব। সেজন্য নিজেদের যেমন গোল করতে হবে, তেমনি গোল হজম করতে হবে তুলনামূলক কম। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইউক্রেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...