| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হেরে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৭ ০৯:৪৩:১৬
ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হেরে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক

বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরের শুরুটা ভালো না হলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে দাপটের সঙ্গে জয়লাভ করে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত।

আর তাদের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় টাইগ্রেসদের। গতকাল শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মোটে ৮০ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ দল। ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে ব্যাটিং করেছেন ভারতীয় দুই ওপেনার। তাতে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় তারা।

ম্যাচ শেষে ব্যাটারদের রান করতে না পারাকেই হারের দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি বলেন, 'টপ অর্ডাররা রান করতে না পারলে ভালো স্কোর আশাটা খুব কঠিন। তবে আমি মনে করি এটা মানসিক ব্যাপার, আমরা মালয়েশিয়া থাইল্যান্ডের সঙ্গে যেভাবে খেলেছি এটা পুরোপুরি ভিন্ন। অতএব আমাদের এটা নিয়ে আরো কাজ করার প্রয়োজন। সবার সামর্থ্য আছে শুধু ব্যাপার হলো, মানসিক দিক বিশেষ করে যখন ভারতের মতো দলের সঙ্গে খেলব তখন ভিন্নভাবে চিন্তা করতে হবে।

'দেখুন আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে হবে। এর কারণে আমাদের অনেক ম্যাচ হাত ছাড়া হয়েছে, এটা নিয়ে পরিকল্পনা করছি। কিন্তু এখানে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে, বিশ্বকাপের আগে আমরা আমাদের সমস্যাগুলো ঠিক করতে পারবো।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...