| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজকে আর রিটেইন করতে চায়না চেন্নাই, দলে নিতে চায় ৩ ফ্র্যাঞ্চাইজি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১২ ১৭:২৪:৫৪
মুস্তাফিজকে আর রিটেইন করতে চায়না চেন্নাই, দলে নিতে চায় ৩ ফ্র্যাঞ্চাইজি

২০২৪ আইপিএলে স্বপ্নের মত পার করেছেন বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএলে যাত্রা শেষ করেন তিনি।

আইপিএল দিয়ে শুরু হওয়া জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত এই খেলোয়াড়। বিভিন্ন লিগে তার কদর দিন দিন বাড়ছে।

চলমান শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও বোলিং জাদু দেখাচ্ছেন মুস্তাফিজ। ফিজ ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তাই আইপিএলের দল চেন্নাই সুপার কিংস তাকে ধরে রাখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মধ্যে।

তবে মুস্তাফিজের আইপিএলে খেলার পেছনে বড় বাধা হয়ে দাড়িয়েছে বিসিবির নীতি। কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজকে রিটেইন করতে চায় না চেন্নাই সুপার কিংস। কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায়। তাছাড়া মুস্তাফিজকে রিটেইন করবে না।

ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিক ট্রেকার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী আইপিএলে যদি চেন্নাইয় মুস্তাফিজকে রিটেন না করে তাহলে ৩টি ফ্রাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে। সেই ফ্রাঞ্চাইজি গুলোর মধ্যে রয়েছে দিল্লী ক্যাপিটাল, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএলে মুস্তাফিজ ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন। আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ দুইয়ে ছিলেন। যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেইন না করে, সেক্ষত্রে নিলামে নাম উঠবে মুস্তাফিজের। আর এবার মেগা নিলাম হবে আইপিএলে। তাই মুস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...