কলকাতা ছেড়ে ভারতের কোচের দায়িত্ব নিয়েই বড় বিপদে পড়লেন গম্ভীর
গৌতম গম্ভীর এখন ভারতীয় ক্রিকেটের আলোচনায়। রাহুল দ্রাবিড়ের জায়গায় ক্রিকেট পরিচালনা পর্ষদ (বিসিসিআই) প্রাক্তন এই ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে নিযুক্ত করেছে। এদিকে দল গোছানোর কাজ শুরু করেন গম্ভীর। লঙ্কা সিরিজের আগে তাকে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বেছে নিতে হবে।
কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীরের নাম নাকচ করে দেয় বোর্ড। শোনা যাচ্ছে, সহকারী নির্বাচনের ক্ষেত্রে গম্ভীর তার জন্য শর্তও রেখেছেন। ভারতীয় গণমাধ্যমে এমন দাবি করা হচ্ছে।
নতুন কোচ গৌতম গম্ভীরের সহকারী কোচ কে হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে। ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর। কিন্তু শোনা যাচ্ছে বিসিসিআই তাকে মানেনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গম্ভীরের সহকারী হিসেবে একজন ভারতীয়কে খুঁজছে পরিচালনা পর্ষদ।
দ্রাবিড়ের সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। দ্রাবিড়ের সঙ্গে তাদের সবারই মেয়াদ শেষ হয়েছে। গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে বোর্ড। দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মাদের হেড কোচ হিসেবে কোনো ভারতীয়কেই চাইছিল বোর্ড। এবার তার সহকারী হিসেবেও ভারতীয়দের চাইছেন জয় শাহরা।
যদিও গম্ভীরকে কোচ করার সময় বোর্ড জানিয়েছিল, তিনি যাদের বেছে নেবেন, তাদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন গম্ভীর। বিদেশি কোচ চাওয়ায় তার আবেদন নাকচ করে দিলো বোর্ড। এর আগে দ্রাবিড় এবং রবি শাস্ত্রী নিজেদের সহকারী হিসেবে যাদের চেয়েছেন, তাদের পেয়েছেন।
২০২৭ সাল পর্যন্ত ভারতের দায়িত্ব পেয়েছেন গম্ভীর। আসছে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তারপর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে। ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপে। এ ছাড়া পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে। ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি এবং একদিনের বিশ্বকাপজয়ী গম্ভীর চাইবেন কোচ হিসেবেও একাধিক ট্রফি জিততে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
