| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গম্ভীর কে হারিয়ে দ্রাবিড় নন, মেন্টর হিসেবে যাকে পছন্দ কলকাতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১২ ১৪:৫৭:৩৬
গম্ভীর কে হারিয়ে দ্রাবিড় নন, মেন্টর হিসেবে যাকে পছন্দ কলকাতার

গেল আইপিএল মৌসুমে মেন্টর হিসেবে দলে ফিরেই কেকেআরের ১০ বছরের ট্রফির খরা কাটিয়েছেন দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। এবার তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। ফলে আইপিএলে আর কাজ করা হচ্ছে না তার। গম্ভীর চাকরি ছাড়ায় নতুন মেন্টর খুঁজছে কলকাতা। ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন, কলকাতার মেন্টর বা পরামর্শক হওয়ার প্রস্তাব পেয়েছেন রাহুল দ্রাবিড়।

তবে নতুন খবর, ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো দ্রাবিড়ের ওপর কার্যত তেমন আগ্রহ নেই কলকাতার। গম্ভীরের জায়গায় এমন একজনকে খুঁজছে তিনবারের শিরোপাজয়ী এই দলটি, যার যোগ্যতা ও অভিজ্ঞতা সবই আছে। ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি, কলকাতার দায়িত্ব নিতে পারেন জ্যাক ক্যালিস। কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধীনে খেলে শিরোপা জিতেন ক্যালিস।

২০১৫ সালে কলকাতার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন এই প্রোটিয়া। এমনকি ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সাল পর্যন্ত দলটির হেড কোচও ছিলেন ক্যালিস। এরপর সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন তিনি। ক্যালিস কলকাতার হয়ে পরামর্শক হিসেবেই যোগ দিতে পারেন, কেননা দলটির হেড কোচ হিসেবে আগের মতোই বহাল আছেন চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিকে শুধু গম্ভীর একাই যাচ্ছেন না, কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারকে জাতীয় দলের ব্যাটিং কোচ বানানোর ব্যাপারে ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়েছেন গম্ভীর। কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে কিছুটা হলেও বিপাকে কলকাতা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...