| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছাড়ল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১১ ১৯:৫২:২০
এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছাড়ল বাংলাদেশ

১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ। এ লক্ষ্যে গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বিকেএসপিতে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন টিম নিগার সুলতানা জ্যোতি। দলের উদীয়মান খেলোয়াড় মারুফ আখতার আসন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করার আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ (বৃহস্পতিবার) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মারুফা বলেছেন: “আল্লাহকে ধন্যবাদ, এই বছর আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল আমরা আশা করি আমরাও ভালো কিছু করতে পারব যখন ভাইরা (টাইগার পেসার) করবে বিশ্বকাপে ভালো, মনে হচ্ছে আমরা ভালো পারফরম্যান্স করব এবং দলকে জয়ী করে তুলব।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশের মাটিতে। তার আগে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মারুফা আরও বলেন, হ্যাঁ অবশ্যই। এশিয়ার সাতটা দলের সাথে আমরা খেলব। ওগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজেদের মাটিতে আরও ভালো কিছু করতে পারি।'

এদিকে, বৃষ্টির কারণে শতভাগ অনুশীলন করতে না পারলেও টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তারের আশা ভালো করার, 'যেটা চলে গেছে তো চলে গেছে সেটা তো আর ফেরত পাবো না। ওখান থেকে আমরা চেষ্টা করেছি যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি সেখান থেকে আমরা কনফিডেন্স আনার চেষ্টা করেছি এখানে অনেকদিন কাজ করেছি ম্যাচ খেলেছি যদিও অনেক বৃষ্টি ছিল।

প্রস্তুতি নিয়ে আমি শতভাগ বলবো না কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল, তার মধ্যে আমরা এখানে প্র্যাকটিস করেছি। আউটডোরে প্র্যাকটিস করার তেমন সুযোগ পাইনি। চার-পাঁচটা ম্যাচ প্র্যাকটিস করছি আশা করি সামনে ভালো হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...