| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; পাকিস্তানে যাবে না ভারত, অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১১ ১৩:৪৫:৩১
ব্রেকিং নিউজ ; পাকিস্তানে যাবে না ভারত, অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি

সাত বছর পর আসছে চ্যাম্পিয়ন্স কাপ। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসির অন্যতম বড় টুর্নামেন্ট। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। তবে ভারত পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাবে কিনা তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল।

সাম্প্রতিক এশিয়া কাপের আয়োজকও পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে অবশেষে শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ আয়োজন করা হয়। আজ ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে যে ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। ভারত এই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে কোনো দল পাঠাবে না, বরং তারা অন্য কোথাও ম্যাচ খেলতে চায়। বিসিসিআই আইসিসিকে জানাবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়। এর আগে এশিয়া কাপের সময়ও পাকিস্তানে যায়নি ভারত। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচ অন্য ভেনুতে করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসির কাছেও একইরকম আবেদন জানাতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তারা।

শেষ এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে আইসিসি বা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দলের ম্যাচ দেখা যায় না। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফর করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছে বিসিসিআই।

এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থানে অনড় থাকলে বেশ চাপেই পড়তে হবে পাকিস্তানকে। ভারত যদি পাকিস্তানে যেতে না চায়, সেক্ষেত্রে বাধ্য হয়েই হয়তো আইসিসিকে ম্যাচের ভেনু বদলাতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...