| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; চাকরি ছাড়লেন বিসিবির কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১০ ২২:০৯:৪৫
ব্রেকিং নিউজ ; চাকরি ছাড়লেন বিসিবির কোচ

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রধান সচিব হিসেবে যোগ দেন টনি হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই কিউরেটর তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

বিসিবি আজ (10 জুলাই) এক বিবৃতিতে হেমিংয়ের প্রস্থানের খবর নিশ্চিত করেছে। বিদায়ের সময় তাকে শ্রদ্ধা জানান বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেছেন, 'টনি হেমিং বিসিবির অমূল্য এক সম্পদ ছিলেন। তার বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের ক্রিকেটের পরিকাঠামোগত উন্নয়নে দারুণ ভূমিকা রেখেছে। তার সুক্ষ্ম দৃষ্টিভজ্ঞি ও নিবেদন বাংলাদেশের মাঠের উন্নয়নে ভূমিকা রেখেছে।'

বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন তিনি।

তাছাড়া পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ এই টার্ফ ম্যানেজার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...