| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টাইব্রেকারে নির্ধারণ হল আর্জেন্টিনার ভাগ্র, দেখে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৫ ০৯:৩৬:২১
টাইব্রেকারে নির্ধারণ হল আর্জেন্টিনার ভাগ্র, দেখে নিন ফলাফল

ফুলটাইম

আর্জেন্টিনা ১-১ ইকুয়েডর।

টাইব্রেকারে ইকুয়েডর কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

সব শঙ্কা উড়িয়ে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়েই ইকুয়েডরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। তবে আরেক তারকা আনহেল ডি মারিয়াকে ছাড়াই সেমিফাইনালে ওঠার মিশনে নামতে হলো টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা (উরুগুয়ের সঙ্গে যৌথ)। চলমান কোপা আমেরিকার প্রথম কোয়ার্টারে মুখোমুখি হয়েছে লাতিন আমেরিকার দেশ দুইটি।

শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। আসরে এখন পর্যন্ত অপরাজেয় আর্জেন্টিনা। টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। এদিকে দুর্দান্ত খেলে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইকুয়েডর।

আর্জেন্টিনা শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেজ; লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি

ফুটবলে সবরকম প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত লাতিন অঞ্চলের দুই দল ৪০ বার মুখোমুখি হয়েছে। জয়ের হিসেবে অনেকটা এগিয়ে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার ২৪ জয়ের বিপক্ষে ইকুয়েডরের জয় ৫টিতে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। কোপা আমেরিকাতেও এগিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইকুয়েডরের একটিও জয় নেই।

১৬ ম্যাচে ১১ জয় আর্জেন্টিনার, বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাচ্ছে এবারের কোপার মহারণ। দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস ভিত্তক টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি দেখা যাচ্ছে সবগুলো ম্যাচ। আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচটিও সরাসরি দেখা যাবে চ্যানেলটিতে।

এছাড়া টি-স্পোর্টস অ্যাপ, বাংলালিংক অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।p

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...