| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের রাজক্তে নতুন মালিক এখন হার্দিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৩ ১৭:১৮:৪৪
সাকিবের রাজক্তে নতুন মালিক এখন হার্দিক

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ব্যাটে-বলে পারফরম্যান্স করেছেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো বোলিং করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর আইসিসির অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে হার্দিকের। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে উঠে এসেছেন সবার উপরে।

আইপিএলে ভালো করতে না পারলেও বিশ্বকাপে শুরু থেকেই পারফর্ম করেছেন হার্দিক। লোয়ার অর্ডারে ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন তিনি। বল হাতে ভারতের এই অলরাউন্ডার নিয়েছেন ১১ উইকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন সাউথ আফ্রিকার সঙ্গে ফাইনালে।

একটা পর্যায়ে সাউথ আফ্রিকাকে বিশ্বকাপ জেতার খুব কাছে নিয়ে গিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। এমন সময় হাফ সেঞ্চুরি করা প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটারকে ফিরিয়ে ভারতকে বিপদ মুক্ত করেন হার্দিক। বিশ্বকাপ জিততে শেষ ওভারে এইডেন মার্করামের দলের প্রয়োজন ছিল ১৬ রান।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রথম বলেই ডেভিড মিলারকে নিজের শিকার বানিয়েছেন তিনি। হার্দিকের এমন পারফরম্যান্সের পর ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। কাটে ১১ বছরের শিরোপা খরাও। বিশ্বকাপ জিতে তাই উঠে এসেছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে।

যেখানে তার সঙ্গে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। এক যুগের মাঝে গত সপ্তাহে প্রথমবার সেরা পাঁচের বাইরে গিয়েছিলেন তিনি। তবে কদিন পরই এক ধাপ এগিয়ে এসে জায়গা করে নিয়েছেন পাঁচে।

এক ধাপ করে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সবচেয়ে বেশি অবনতি হয়েছে মোহাম্মদ নবির। আফগানিস্তানের এই অলরাউন্ডার চার ধাপ পিছিয়ে সেরা পাঁচের বাইরে চলে গেছেন। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অ্যানরিখ নরকিয়া।

৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া জসপ্রিত বুমরাহ এগিয়েছেন ১২ ধাপ। যদিও সেরা দশে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে ২০২০ সালের পর নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন ভারতের এই পেসার। তিন ধাপ এগিয়ে যৌথভাবে আটে আছেন কুলদীপ যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...