আজ ২য় ম্যাচে বড় স্কোর গড়ল মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স, দেখে নিন সর্বশেষ স্কোর-
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জাফনা কিংসের মুখোমুখি হয়েছে ডাম্বুলা সিক্সার্স। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩ টায়। এই ম্যাচের আগে ডাম্বুলা সিক্সার্স একাদশে আছে বাংলাদেশের দুই তারকা মুস্তাফিজ ও তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে দুজনেই ভালো করতে পারেননি। মাত্র ১ রান করেন তাওহীদ হৃদয়। আর বল হাতে ৩ ওভার বল করে ৪৪ রান দিয়ে ১ উইকেট পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
টসে হেরে প্রথমে ব্যাট করছে মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স। এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত ডাম্বুলা সিক্সার্স ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে।
শুধু মাত্র মুস্তাফিজ নয় ডাম্বুলা সিক্সার্সের অন্য বোলারাও ছিলেন খরুচে। যার ফলে ম্যাচ হারতে হয় ডাম্বুলা সিক্সার্সকে। তবে সম্প্রতিক ফর্ম বিবেচনায় একাদশে আরও একটি সুযোগ পেতে পারেন মুস্তাফিজ ও তাওহীদ হৃদয়। আজকের ম্যাচে একই একাদশ খেলাতে পারে ডাম্বুলা সিক্সার্স।
ডাম্বুলা সিক্সার্সের একাদশ- দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, তাওহিদ হৃদয়, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, আকিলা দানঞ্জয়া, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, চামিন্দু বিক্রমাসিংহে, দিলশান
