| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে উঠেও যে কারনে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৩ ১১:৪৭:৫১
কোয়ার্টার ফাইনালে উঠেও যে কারনে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

পুরো ম্যাচেই ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলেছিল কলম্বিয়া। ম্যাচের শুরুতে ব্রাজিল লিড নিলেও বাকি সময় সেলেকাওর ডিফেন্ডারদের দখলে ছিল কলম্বিয়ার আক্রমণাত্মক খেলোয়াড়রা। বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার যোগ্যতা নিশ্চিত হলেও খুশিতে থাকার সুযোগ নেই ব্রাজিলের। কারণ চলতি কাপে দারুণ ফর্মে থাকা উরুগুয়ের বিপক্ষে লড়তে হবে তাদের। ব্রাজিলের জন্য আরও দুঃসংবাদ নির্ধারক ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র।

কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়ুস। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিকে নিয়ে।

নিয়ম অনুযায়ী, পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় কোনো খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের এই উইঙ্গার। এর আগে প্যারাগুয়ের ম্যাচে ৮৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস। ফলে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভিনিসিয়ুসকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কাই বলা চলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...