| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আবারও নাইট-রাইডার্সে ফিরে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৩ ১১:১৩:১৪
আবারও নাইট-রাইডার্সে ফিরে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাকিব

বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে গতকাল দেশ ছেড়েছেন এই টাইগার অলরাউন্ডার। এই লিগে প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। দলটির মালিক শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। ফলে এটাকে সাকিবের ‘দ্বিতীয় স্বদেশ’ বলা যেতে পারে।

মেজর লিগ ক্রিকেটে খেলতে দেশ ছাড়ার আগে সাকিব তার দল সম্পর্কে বলেছেন: "অবশ্যই এটা ভালো।" যা সবসময় আমার দ্বিতীয় বাড়ির মত মনে হয়। প্রতিটি মানুষ তার নিজস্ব পরিচিত ব্যক্তি। টেকনিক্যাল স্টাফ থেকে সবাই। কর্মক্ষেত্রে ভিন্ন ধরনের পর্দ থাকা স্বাভাবিক। আমরা আশা করি যতটা সম্ভব ভালো পারফর্ম করব।

এদিকে বিমানবন্দরে সাকিবকে শুনতে হলো বিশ্বকাপ নিয়ে প্রশ্ন। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার কথাও। সাকিব বলেন, ‘ব্যাটারদের জন্য কঠিন ছিল। আমি দেখলাম না কাউকে ধারাবাহিকভাবে ভালো করতে। অন্যান্য প্রতিটি বিশ্বকাপেই অনেকে ধারাবাহিকভাবে ভালো করে, এই বিশ্বকাপে তা দেখিনি। হয়ত এক ম্যাচ দুই ম্যাচ ভালো খেলেছে, দলগুলো এভাবেই জিতেছে। যে যেদিন পারফর্ম করেছে সে-ই জিতিয়ে নিয়েছে। যেহেতু বড় স্কোরের ম্যাচ ছিল না। আমরাও এক-দুজনের অবদানে জিতেছি। যেগুলো জিতিনি হয়ত ওরকম বড় কন্ট্রিবিউশন ছিল না।’

সেমিফাইনালে যেতে না পারা দুঃখজনক জানিয়ে সাকিব কথা বলেন ঘাটতি দূর করার ব্যাপারেও, 'হ্যাঁ এটা একটা বড় আফসোস। এটা হলে খুব ভালো লাগত, খুব বড় অর্জন হতো। সেদিক থেকে আমাদের জন্য দুঃখজনক।'

এসব ফেলে সাকিব তাকাতে চান সামনের দিকে। তবে সেজন্য কোচ অধিনায়ক আর বোর্ডকেই এগিয়ে আসতে হবে মন্তব্য এই সিনিয়র ক্রিকেটারের, ‘এটা তো আসলে বলা মুশকিল। নীতিনির্ধারক, কোচ, ক্যাপ্টেন, দলের যারা পার্ট, ক্রিকেট অপারেশন, বোর্ড তারাই আলোচনা করে বুঝতে পারবেন ঘাটতি কোথায় ছিল, এবং ভবিষ্যতে যাতে ঘাটতি না থাকে সে অনুযায়ী কাজ করার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...