| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র শেষ হল মুস্তাফিজের ডাম্বুলা স্ট্রাইকার্সের হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০২ ০৮:৩০:০১
এই মাত্র শেষ হল মুস্তাফিজের ডাম্বুলা স্ট্রাইকার্সের হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মুস্তাফিজ ও হৃদয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুজনই ব্যর্থ। ব্যর্থ হয়েছিল সেদিন দল জিততে পারেনি। ক্যান্ডি ফ্যালকন্সের কাছে ছয় উইকেটে হেরেছে ডাম্বুলা।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ডাম্বুলা। জবাবে, কান্দি দুই বলে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ে পৌঁছেছে।

১৮০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই খেই হারিয়েছিল ক্যান্ডি। ২৬ রানে ২ উইকেট হারায় তারা। কিন্তু দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসের ব্যাট দিয়ে সেই বিপর্যয় সামাল দেন তারা। মেন্ডিস ২৭ রানে ফিরে গেলেও ফিফটি পান চান্দিমাল।

তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। এই দুই অভিজ্ঞ ব্যাটারের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে জয় নিশ্চিত করে ক্যান্ডি।

সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত শুরুর পর খেই হারান এই বাঁহাতি পেসার। সবমিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি।

এর আগে ব্যাট করতে নেমে ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ডাম্বুলা। যেখানে ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়ও। চারে ব্যাট করতে নেমে ২ বলে ১ রান করেছেন তিনি। বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন চামিন্দু বিক্রমাসিংহে ও মার্ক চ্যাপম্যান। তাদের অবিচ্ছিন্ন ১৫৪ রানের জুটিতে লড়াই করার পুঁজি পায় দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...