| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; চুড়ান্ত হল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ১২ দল, বাংলাদেশ কে নিয়ে আসল নতুন সিদ্ধান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০১ ০৮:০০:২১
ব্রেকিং নিউজ ; চুড়ান্ত হল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ১২ দল, বাংলাদেশ কে নিয়ে আসল নতুন সিদ্ধান্ত

ভারতের দ্বিতীয় শিরোপা জয় দিয়ে চার-ছক্কার বিশ্বকাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নেমেছে। আবার দুই বছর পর, ২০২৬ সালে, ভারত এবং শ্রীলঙ্কা সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপের ১০ তম আয়োজক হবে।

বিশ্বকাপের দশম আসরে অংশ নিচ্ছে ২০ টি দল। ১২ টি দল ইতিমধ্যেই সেই টুর্নামেন্টে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। সুপার এইট সিজন নাইনে খেলা আটটি দল সরাসরি খেলবে ১০ম মৌসুমে। ভারত ছাড়া বাকি দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি ২০২৬ আসরে খেলার টিকিট কাটে ৩ দল। র‍্যাঙ্কিংয়ের অবস্থা অনুযায়ী তারা হলো- নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলে হল ১২ দল। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব পার করে।

বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২টি করে মোট ৬টি দল। বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হল ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরও ৮টি দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে ৭১ মিনিটের খেলা ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...