নতুন বিতর্কের জন্ম দিল পাকিস্তান, ২৫ ডলারের জন্য একি করলেন বাবর-আফ্রিদিরা
পাকিস্তানি দল এবং বিতর্ক একে অপরের পরিপূরক। পাকিস্তানের ক্রিকেটীয় পারফরম্যান্স নিয়ে যতটা আলোচনা হয় না, তার চেয়ে বেশি আলোচিত হয় মাঠের বাইরের বিতর্ক নিয়ে। আর এবারও বিশ্বকাপের আগে একই বিতর্কে পাকিস্তানি ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাবর আফ্রিদি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানি ক্রিকেটাররা পাঁচ দিনের বিরতি পেয়েছেন। সেই বিরতি কাজে লাগিয়ে বাবর আফ্রিদি টাকার বিনিময়ে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত একটি ডিনার পার্টিতে অংশ নেন।
ডালাসে অনুষ্ঠিত হওয়া সেই আয়োজনের নাম দেওয়া হয় ‘মিট অ্যান্ড গ্রিট’। ২৫ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৯০০ টাকা) বিনিময়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ডিনার ও সেলফি তুলতে পেরেছেন ভক্তরা।
পাক ক্রিকেটারদের এমন কাণ্ডে হতবাক পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক নৈশভোজ তো আছেই, এর ওপর আবার ব্যক্তিগত নৈশভোজ। এমন কাজ কেউ কীভাবে করতে পারে। আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করছেন।
তিনি আরও বলেন, ‘তোমরা নৈশভোজে অংশ নিতেই পারো, কিন্তু তাতে বাণিজ্যিক স্বার্থ যেন জড়িয়ে না থাকে। তোমরা দাতব্য সংস্থার নৈশভোজে যেতে পারো, তহবিল সংগ্রহ করতে পারো। কিন্তু এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান, যার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়ে। এ ধরনের ভুল আর করো না।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
