বিশ্বকাপের মাঝেই পাল্টে গেল মুস্তাফিজের দলের নাম
বিশ্বকাপের পরই মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজকে নিয়ে আসন্ন আসরের জন্য শক্তিশালী দল গঠন করেছিলো ডাম্বুলা থান্ডার্স। তবে গত ২১ মে দলটির সহ-মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর দলটির সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফলে, এলপিএলে মুস্তাফিজদের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা।
সকল শঙ্কা দূর করে নতুন মালিক পেয়েছে ডাম্বুলা। মুস্তাফিজদের দলকে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্ম। যার নাম সেকোইয়া কনসালটেন্টস। মালিকানা পরিবর্তনের সঙ্গে বদলে গেছে দলের নামও। ডাম্বুলা থান্ডার্স থেকে পরিবর্তন হয়ে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাম হয়েছে ডাম্বুলা সিক্সার্স।
ডাম্বুলা নতুন মালিক পাওয়ায় খুশি এলপিএল আয়োজকরাও। টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা বলেন, ‘নতুন মালিক ডাম্বুলার দায়িত্ব নেয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
