| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; হঠাৎ জরুরি ভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৫ ১০:২০:১৫
ব্রেকিং নিউজ ; হঠাৎ জরুরি ভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রনি

২০২৩ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে রনি তালুকদারের একটি দুর্দান্ত মৌসুম ছিল। পরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো ব্যাটিংয়ের পুরস্কার পান তিনি। ২০১৫ সালে একটি ম্যাচ খেলার পর বাদ পড়া রনি জাতীয় দলের স্কোয়াডে ফিরে আসেন সেই বছর। পরে তিনি টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

তবে আয়ারল্যান্ড সিরিজের পর থেকেই রনির ফর্ম কমছে দলে জায়গা হারিয়েছেন। সেই রনিই আচমকা জল্পনা উসকে দিলেন বিশ্বকাপ চলাকালে। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে ছবি পোস্ট করে রনি জানান দিলেন বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। এরপরই প্রশ্ন উঠেছে, হঠাৎ করেই কেন বিশ্বকাপের পথে এই ওপেনার।

এমন প্রশ্নের কারণ আছে। কঠিন সময় পার করছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। তার ব্যাটে রানের দুর্ভিক্ষ চলছে। বদলি ওপেনার সৌম্য সরকারও খরা ফর্মে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও রান নিয়ে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় রনিকে বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে যেতে দেখে অনেকেই কিছুটা অবাক হয়েছিলেন এবং আশা করেছিলেন।

তবে রনি তালুকদার জানালেন, যুক্তরাষ্ট্র যাচ্ছেন নিছকই ঘোরার উদ্দেশ্যে। ইচ্ছে আছে গ্যালারি থেকে বাংলাদেশকে সমর্থন দেয়ার। যোগাযোগ করা হলে ৩৩ বছর বয়েসী এই ওপেনার বলেন, ‘ইচ্ছা আছে (বাংলাদেশের ম্যাচ) দেখার। দেখি কী হয়। ১০ তারিখেরটা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ) দেখার ইচ্ছা আছে।

জাতীয় দলের হয়ে রনি তালুকদারের পারফরম্যান্স নেহায়েত মন্দ না। টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ ম্যাচের ছোট ক্যারিয়ারে রান করেছেন ২২৪। গড় ২২.৪০ খুব বেশি ভরসা না দিলেও ১৩৫ এর বেশি স্ট্রাইকরেট স্কোয়াডে থাকা বাকি ওপেনারদের তুলনায় অনেকটা বেশি।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ৮ জুন। ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এরপর ১০ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...