| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গুরুতর অভিযোগ শ্রীলঙ্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৪ ১৮:০৪:০১
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গুরুতর অভিযোগ শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার ক্রিকেটাররাও হয়তো ভাবেননি বিশ্বকাপে শুরুটা এত বাজে হবে তাদের। দক্ষিণ আফ্রিকার কাছে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ খেলেই দ্রুত ডালাসের পথে উড়াল দিতে হয়েছে শ্রীলঙ্কাকে। ৮ জুন বাংলাদেশের বিপক্ষে লড়বে তারা। তবে সেই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে গুরুতর অভিযোগ তুলেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা দাবি করেন, অন্যায্য সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তারা। দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা জানিয়েছেন, আইসিসির কাছে এ ইস্যুতে লিখিতভাবে অভিযোগও করেছে তারা।

শ্রীলঙ্কাকে গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলতে হবে ভিন্ন চারটি ভেন্যুতে। ফলে, প্রতি ম্যাচ শেষেই তাদের দৌড়াতে হবে। শ্রীলঙ্কার স্পিনার তিকশানা বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচ শেষেই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। মায়ামিতে ফ্লাইট ধরতে আট ঘণ্টা অপেক্ষা করতে হলো, এটা অন্যায্য।’

হাসারাঙ্গা জানান, চার ম্যাচ ভিন্ন চার ভেন্যুতে খেলা সহজ নয়। তিনি বলেন, ‘চার ভেন্যুতে চার ম্যাচ, এটা কঠিনই। এখানকার কন্ডিশন আমাদের জানা ছিল না। পরের ম্যাচ ডালাসে, সেখানকার কিছুও জানা নেই আমাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...