| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাহামুদুল্লাহ রিয়াদকে নিয়ে যা বললেন শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৪ ১৭:২৭:১৪
মাহামুদুল্লাহ রিয়াদকে নিয়ে যা বললেন শরিফুল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্যারিয়ারের দিক থেকে সবচেয়ে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অন্যদিকে দলটির অন্যতম জুনিয়র সদস্য শরীফুল ইসলাম। প্রথম বিশ্বকাপে অভিষেক হচ্ছে এই বাঁহাতি পেসারের। তবে জাতীয় দলের সতীর্থ হিসেবে দুজনের রসায়ন দারুণ।

মঙ্গলবার বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় শরিফুল বিশ্বকাপে খেলা কেমন ছিল এবং দলের বাকিদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে তিনি বলেন, 'দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙ্গা করে রাখে।

'ডিপিএল, ন্যাশনাল টিমে তাসকিন ভাইয়ের সাথে খেলছি। মুস্তাফিজ ভাইয়ের সাথেও খেলা হয়। যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলব। এখন তাদের সাথে খেলতেছি, এর থেকে বড় পাওয়া হয় না।'-আরো যোগ করেন তিনি।

বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শরিফুল বলেন, 'প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...