| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শান্তর অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৪ ১৬:৩৭:৩৩
শান্তর অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন শরিফুল

পুরোদমে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ৮ জুন থেকে। এদিকে, বিসিবি বিশ্বকাপে খেলতে আসা ক্রিকেটারদের সাক্ষাতকারের একটি সিরিজ প্রচার করছে। আজকের (মঙ্গলবার) পর্বে ছিলেন শরীফুল ইসলাম। যেখানে তিনি তার সহকর্মীদের সাথে তার সম্পর্ক এবং শান্তর নেতৃত্ব সম্পর্কে কথা বলেছেন।

বাংলাদেশ দলে ক্রিকেটারদের পারস্পরিক সম্পর্ক কেমন সেই বিষয়টা বলতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের উদাহরণ টানেন শরিফুল, ‘সত্যি কথা বলতে আমরা দলে খুব কমই সিনিয়র–জুনিয়র দেখি। সবাই মতে আমরা একটা পরিবার। তাই আচরণও বন্ধুর মতো। রিয়াদ ভাই সবার সঙ্গে ভালো মেশেন, উনি কিন্তু আমাদের সবার চেয়ে বড়। তো উনি এমনভাবে মেশেন, মনেই হয় না যে উনি আমাদের চেয়ে অত ভিন্ন বয়সের। উনি পুরো দলকে চাঙ্গা করে রাখেন। আর মনে হয় যে অনেক ছোট থেকে আমরা একসঙ্গে খেলতেছি।

একইভাবে সিনিয়র ক্রিকেটারদের থেকে অনেক সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করেন শরিফুল, ‘খেলার সময় তো বড় ভাইরা অবশ্যই সমর্থন দেন। আমি যখন নিউজিল্যান্ডে খেলতেছিলাম, মুশফিক ভাই আমাকে একটা ভালো কথা বলেছে। ওইটা আমার কানে এখনও সবসময় লাগে। সেটা গোপনই থাক।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শরিফুল বলেন, ‘খুব ভালো, স্বাধীনতা দেয়। আর খুব বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই উনাকে খুব পছন্দ করে। কারণ আমরা যদি বোলাররা কিছু একটা করতে চাই, কিছু একটা যদি বলি, উনি ওইটা খুব গুরুত্ব সহকারে দেখে। সব অধিনায়কই এমনভাবে দেখে, শান্ত ভাইও একই। শান্ত ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে খেলতেছি। সেক্ষেত্রে আচরণ বা যাই বলি সবকিছুই ভালো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...