| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেই নতুন করে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৪ ১১:৪৩:৪৮
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেই নতুন করে দুঃসংবাদ পেল বাংলাদেশ

৮ জুন সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগেই বড় দুঃসংবাদ পেল তারা। ইনজুরির কারণে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে বিদায় নিয়েছেন পেসার শরীফুল ইসলাম। মঙ্গলবার (৪ জুন) শরিফুলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পান শরিফুল ইসলাম। ফলে তার হাতে ৬টি সেলাই পড়ে। এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না শরিফুল। এখন শরিফুলের ইনজুরির পর দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। শরিফুল পুরো টুর্নামেন্টে সেরে উঠতে না পারলে হাসান কে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

শরিফুল গত কয়েক বছরে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিতে তার দ্বারস্থই হন অধিনায়ক। তবে যখন ইনজুরিতে পড়েন শরিফুল, তখন থেকেই তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। এমনকি বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও শরিফুলের মাঠে ফেরা নিয়ে কোন পরিষ্কার উত্তর দেননি।

তবে এরই মাঝে সোমবার (৩ জুন) ডালাসে বোলিং অনুশীলন করেছেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...