| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

১ দিনেই যুক্তরাষ্ট্রের মসজিদ নির্মাণের জন্য যত টাকা সংগ্রহ করে দিলেন মাহমুদউল্লাহরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৩ ১৯:৪৪:৫৫
১ দিনেই যুক্তরাষ্ট্রের মসজিদ নির্মাণের জন্য যত টাকা সংগ্রহ করে দিলেন মাহমুদউল্লাহরা

গতকাল থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে ৮ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তাই এই মুহূর্তে প্রশিক্ষণ ও বিশ্রামে সময় কাটাচ্ছেন শান্তর দল।

মাহমুদুল্লাহ রিয়াজ সাকিব আল হাসান রোববার যুক্তরাষ্ট্রে একটি ইসলামিক অনুষ্ঠানে হাজির হন। তারা মূলত সেখানে একটি মসজিদ নির্মাণের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করেছিল। এর আয়োজন করেন হাসান সাকিব ও হাসান মাহমুদ সাকিব মাহমুদউল্লাহকে নিয়ে।

এটি ছিল মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা।

এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ২০ ডলার। সবমিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন। আর এই অনুষ্ঠান থেকে প্রায় ২ হাজার ডলার সংগ্রহ করে দিয়েছে মাহমুদউল্লাহরা যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ্য ৩০ হাজার টাকা। এই সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে।

এদিকে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...