| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজেই করলেন শূন্য কিন্তু ম্যাচ হারের দ্বাপ চাপালেন যার উপর শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০২ ০৯:২৪:০৭
নিজেই করলেন শূন্য কিন্তু ম্যাচ হারের দ্বাপ চাপালেন যার উপর শান্ত

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গতকাল (শনিবার) নিউইয়র্কে মাঠে নামে বাংলাদেশ জাতীয় দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে একটি সিরিজ ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নাজমুল হুসেইন শান্তর দল সেখানে পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়ের মধ্য দিয়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি মিশন শেষ করেছে।

ভারতের বিপক্ষে ম্যাচে আবারও পুরনো সমস্যায় পড়ে টাইগাররা। নিউইয়র্কের পিচে বাংলাদেশের বাজে ব্যাটিং পারফরম্যান্স দেখা গেল আরও একবার। প্রথমে ব্যাট করে ভারতীয় দল ১৮২ রান সংগ্রহ করে। জবাবে টাইগারদের ইনিংস থেমে যায় ১২২ রানে। ফলে ৬০ রানে হেরে মাঠ ছাড়ে শান্তর দল।

টপ অর্ডারের চরম ব্যর্থতা এদিন আরও একবার শিরোনাম হয়েছে দেশের ক্রিকেটের জন্য। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারেও অধিনায়ক শান্তর কণ্ঠে ব্যাটিং ব্যর্থতার কথাই ফুটে উঠেছে, ‘আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরো ভালো করব। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।

ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন শরিফুল ইসলাম। হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে এই পেসারের হাতে ব্যাথা পাওয়ার ঘটনা। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামকে নিয়ে শান্ত বললেন, 'সে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী শান্ত বলেন, 'প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত, সবাইকে শান্ত থাকতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...