| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সরাসরি খেলা দেখবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০১ ১৯:৫২:১১
ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সরাসরি খেলা দেখবেন যেভাবে

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার (০১ জুন) রাত সাড়ে ৮টায় মাঠে নামবে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পরাক্রমশালী ভারত। বিশ্বকাপের আগে তাদের খেলোয়াড়দের খেলা দেখতে উভয় দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

এই ম্যাচের মাধ্যমে দুই দলই শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। ভারতের সব খেলোয়াড়ই আইপিএল খেলেছেন। তাদের প্রস্তুতির কোনো কমতি নেই। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নেটে ঘাম ঝরায় তারা।

তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কেমন হবে তা এই ম্যাচেই বোঝা যাবে। তিনি কি আবার লিটনকে বিশ্বাস করবেন নাকি তানজিদ সৌম্যকে বিশ্বাস করবেন? নেট মারলেও এই ম্যাচে তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ ব্যাটিং সেশন ছিল সাকিব আল হাসানের। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সমর্থন দিতে চান অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এখানকার সুযোগ সুবিধা দারুন। এতোটা আশা করিনি। উইকেটও বেশ ভালো। প্রত্যাশা করি আমাদের প্রথম দুই ম্যাচে অনেক দর্শক আসবে। বিশেষ করে বাংলাদেশিরা। তারা যখন সমর্থন করে সেটা আমরা বেশ উপভোগ করি।

নিউ ইয়র্কে অনুশীলন করেছে টিম ইন্ডিয়াও। বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দিয়েছেন তবে বাংলাদেশের বিপক্ষে খেলবেন কি না তা এখন স্পষ্ট করেনি বিসিসিআই। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট আর কন্ডিশন বুঝে নেয়াটাই ওয়ার্ম আপ ম্যাচের একমাত্র লক্ষ্য ভারতের।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা বেশি জরুরি। আমরা আগে এ মাঠে খেলিনি। যত তাড়াতাড়ি আমরা উইকেট আর কন্ডিশন বুঝতে পারব তত সহজ হবে।

এদিকে এশিয়ার দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ শুরু, সরাসরি দেখুন এখানে

রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ শুরু, সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরু হয়েছে রিয়াল মাদ্রিদ ও পিএসভি আইন্দহোভেনের মধ্যকার গুরুত্বপূর্ণ লড়াই। ...