| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০১ ১২:৩৫:১৭
আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

প্রতিকূল আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

আজ শনিবার (১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের লজ্জা স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ্বাস নষ্ট করবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মাঠে যাওয়ার সুযোগ হয়নি তাদের।

যদিও যুক্তরাষ্ট্রের কাছে দলের হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সঙ্গে বাংলাদেশের খানিকটা মিল আছে। তাই এই আসরে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।

এশিয়ার দুই প্রতিবেশীর এই লড়াই বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...