| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘২৫ বছরেও উন্নতি হয়নি বাংলাদেশের ক্রিকেট’ সাবেক কোচের সঙ্গে সুর মিলিয়ে বিসিবিকে অপমান করলেন আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ৩১ ১৪:১৭:১১
‘২৫ বছরেও উন্নতি হয়নি বাংলাদেশের ক্রিকেট’ সাবেক কোচের সঙ্গে সুর মিলিয়ে বিসিবিকে অপমান করলেন আশরাফুল

কিছুদিন আগে স্টুয়ার্ট ল বাংলাদেশ ক্রিকেট নিয়ে মন্তব্য করে বলেছিলেন, গত ২৫ বছরে টাইগারদের তেমন উন্নতি হয়নি। বাংলাদেশের সাবেক এই কোচের সঙ্গে একমত মোহাম্মদ আশরাফুল।

দেশের একটি অনলাইন স্পোর্টস চ্যানেলের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, “আইসিসি ইভেন্টের ফলাফল দেখুন, তাহলে আমরা একই জায়গায় আটকে আছি। কেনিয়ার মতো দল সেমিফাইনালে খেলেছে। শ্রীলঙ্কা ৩-৪ বার ফাইনাল খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ২৪ বছরের টেস্ট স্ট্যাটাস নিয়ে আপনি যদি চিন্তা করেন, আইসিসি ইভেন্টে আপনার আরও ভালো খেলা উচিত ছিল।

আশরাফুল আরও বলেন, “তখন মনে হচ্ছিল ক্রিকেট এগিয়ে যাচ্ছে। ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স হয়নি। গত বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন। এই চিন্তাগুলো মাথায় রেখে ল বলেন যে, টেস্ট জাতি হিসেবে ক্রিকেট যেভাবে ছড়িয়ে পড়া উচিত তা হয়নি।

'স্টুয়ার্ট ল ২০১২ সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন, সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। আমাদের সংস্কৃতি দেখে, তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে হার, এসব মিলে হয়ত তার কাছে এমন মনে হয়েছে।'-যোগ করেন আশরাফুল।

এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলছিলেন, 'বাংলাদেশ ২৫ বছরেও এগোয়নি। তারা যা যা করছে, কিছুই পক্ষে কাজ করেনি। ভালো করার জন্য তাদের কী করতে হবে, সেটা তাদের খুঁজে বের করতে হবে। এখনই সেটা চিন্তা করার সঠিক সময়। যেহেতু তারা যা করছে তা কাজ করছে না, এবার তাই একটু ভিন্নভাবে করে দেখা উচিৎ। এমন নয় যে দোষটা বর্তমান প্রশাসকদের। তবে তাদের বিষয়টা দেখতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...