| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন টাইগারদের একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ৩১ ১০:৫৫:২৫
আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন টাইগারদের একাদশ

বিশ্বকাপের মূল আসরের আগে প্রতিটি দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। এই আসরে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে এশিয়ার শক্তিশালী দল ভারত। সম্প্রতি ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সেই ম্যাচটি যদি বিশ্বকাপ প্রতিযোগিতা হতো তাহলে তো আর কোনো কথা ছিল না। আগামী ১ জুন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্বকাপের মূল ম্যাচ শুরুর আগে শেষবারের মতো প্রস্তুতি নিতে পারবে টাইগাররা।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের লাইনআপে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। বেশ কয়েকদিন ধরে রান পাননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে দুজনেই।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...