| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

যে কারণে ভারতের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৩ ২০:৫৪:০৫
যে কারণে ভারতের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ান রিকি পন্টিং। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার পর, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং বলেছেন: "আমি এখনই এমন দায়িত্ব নিতে চাই না।"

ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে। তাই, বিসিসিআই ১৩ মে বিজ্ঞপ্তি দিয়েছিল যে দ্রাবিড়ের জায়গায় একজন নতুন প্রধান কোচ নিয়োগ করা হবে।

গুঞ্জন রয়েছে যে ভারতের পরবর্তী কোচ হওয়ার তালিকায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিংও। পন্টিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ, অস্ট্রেলিয়ান মেজর লিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের কৌশলের প্রধান এবং এমএলবি-তে ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন টেলিভিশনের সঙ্গেও ধারাভাস্যকার হিসেবেও চুক্তিবদ্ধ পন্টিং ভারতের কোচ হবার প্রস্তাবের বিষয়ে আইসিসির ওয়েবসাইটে পন্টিং বলেন, ‘এটা নিয়ে আমি অনেক প্রতিবেদন দেখেছি। এবারের আইপিএল চলাকালীন কিছু ‘ওয়ান-অন-ওয়ান’ আলোচনা হয়েছে, আমার আগ্রহের মাত্রা জানার চেষ্টা করেছে। আমি এটা করতে আগ্রহী কি না। সবাই জানে আপনি যদি ভারতীয় দলের সঙ্গে কাজ করেন তাহলে আইপিএলে কোন দলের সাথে থাকা যায় না। এজন্য আপতত আগ্রহ দেখাইনি।’

পন্টিং জানান, একটা জাতীয় দলের কোচ হলে বছরে ১১ মাস কাজের মধ্যে খাকতে হয়। তিনি বলেন, ‘যতই এটার প্রতি আগ্রহ থাকুক, আমার এখনকার লাইফস্টাইল এবং যে কাজগুলো করতে আমি উপভোগ করছি, সেসবের সঙ্গে এটা খাপ খায় না।’

২০২৭ সালের পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নতুন প্রধান কোচের সঙ্গে চুক্তি করতে চায় বিসিসিআইর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...