| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, মোবাইলে সরাসরি খেলা দেখবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৩ ১২:৫১:৩২
সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, মোবাইলে সরাসরি খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশের পক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই। ম্যাচের আগে অনুশীলন না করেই হিউস্টনে ম্যাচে নামে বাংলাদেশের ক্রিকেটাররা। একটি আত্মবিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্র একটি ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য রাখে। টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলকে ঘিরে আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হার মেনে নেওয়া কঠিন। দুঃস্বপ্নের পর এবার দ্বিতীয় বিশ। যেখানে চাপ এখন বাংলাদেশের ওপর। শীর্ষস্থানীয় র‌্যাঙ্কিং ব্যর্থতা এটিকে কাটায় না, বড় স্কোর মিডল অর্ডারে এক বা দুইজনের উপর নির্ভর করা সহজ নয়। লিটন দাস, নাজমুল শান্ত ও সৌম্য সরকার পালাতে না ফিরলে বিপদ বাড়তে পারে। অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকেও ছন্দে ফিরতে হবে।

ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও এতদিন বোলিং ইউনিট তবু আশা দেখিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারাও করেছেন হতাশ। আইপিএল মাতানো মুস্তাফিজের জাতীয় দলে ভিন্ন রুপ। ডেথ ওভারে কার্যকর হতে পারছেন না ফিজ। সাকিব আল হাসানের মত অভিজ্ঞ বোলার কেন শেষ ওভারে বল করলেন না সে প্রশ্নও উঠেছে। হারের মত খেলার ধরণ নিয়েও চলছে সমালোচনা। সব উত্তর দ্বিতীয় ম্যাচে দিতে পারবেতো নাজমুল শান্তর দল?

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে আয়োজকরা। এ মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় আমেরিকা।

অচেনা ক্রিকেটাররা এক এক করে চেনাচ্ছেন নিজেদের। দলে তারকা বলতে ছিল সাবেক নিউজিল্যান্ডার কোরি অ্যান্ডারসন। স্টিভেন টেইলর, হারমিত সিং দেখিয়েছেন প্রতিভার ঝলক। এ ম্যাচে হয়ত চেনা যাবে অন্য কাউকে।

বাংলাদেশের করুণ পরিস্থিতিতেও স্বাগতিক সমর্থকদের সমর্থন থাকবে টাইগারদের প্রতি এটাই প্রত্যাশা। এমন ম্যাচটি দেখতে মুখিয়ে থাকবে কোটি টাইগার সমর্থকরা। ম্যাচটি দেখা যাবে নাগরিক টিভিতে। টফি অ্যাপসে। এছাড়াও খেলা চলাকালীন সময়ে ফেসবুক না উইটিউবে নিদিষ্ট কি ওয়ার্ড সার্চ করে সরাসরি খেলা দেখা যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...