| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ব্যাপক শক্তি নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৩ ১২:৪৫:১৬
ব্রেকিং নিউজ ; ব্যাপক শক্তি নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল

বঙ্গোপসাগরের নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবারের মধ্যে এটি একটি গভীর ঘুর্নিঝড়ে পরিণত হবে সে সময় এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার বুধবার (২৩ মে) ভারতের আলিপুর আবহাওয়া দফতর থেকে এই তথ্য জানিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ক্রমবর্ধমান শক্তি বাড়িয়ে গভীরনিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্রের উপর নিম্নচাপ এলাকায় সাগর ব্যাপক উত্তাল আছে। শুক্রবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।

এদিকে, দক্ষিণ অন্ধ্র প্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর উপকূলের কাছে একটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া চলছে। ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়। গভীর নিম্নচাপটি শনিবার (২৫ মে) সন্ধ্যায় বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘনিয়ে আসবে। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনবে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারকে বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (২৬ মে) পর্যন্ত এ নির্দেশনা মেনে চলারও কথা বলা হয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছেন, ‘বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে; রাতে একটা গতিপথ থাকছে, আবার সকালে আরেকটা। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...