| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চূড়ান্ত হলো বাংলাদেশ-ভারত ম্যাচ, দেখে নিন ম্যাচ সময়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৩ ১১:৫১:১০
চূড়ান্ত হলো বাংলাদেশ-ভারত ম্যাচ, দেখে নিন ম্যাচ সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অবশেষে ম্যাচের স্থান ও সময় নির্ধারণ করা হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে ৩৪০০ দর্শক ধারণক্ষমতা রয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে অর্থাৎ ১ জুন বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ আছে এই ভেন্যুতে। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই লড়বে টাইগাররা। এছাড়া মোট ৮টি ম্যাচ আয়োজন করবে এই ভেন্যু।

ভারত ছাড়াও বাংলাদেশের অন্য প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের ভেন্যু ও সময় অবশ্য আগেই প্রকাশ করা হয়। আইসিসির প্রকাশিত প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী, ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ও স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...