| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাপক অসুস্থ হয়ে হাসপাতালে শাহরুখ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২২ ১৯:৫৪:০৭
বাপক অসুস্থ হয়ে হাসপাতালে শাহরুখ খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ারের পর বলিউডের কিং শাহরুখ খান হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২১ মে) দলের ম্যাচ দেখতে আহমেদাবাদে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে অসুস্থ বোধ করায় তাকে শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নির্ধারক ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এর পরেই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে পত্রিকা জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের। এরপরই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...