| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছে হেরে সরাসরি যাকে দোষারোপ করলেন টাইগার অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২২ ১০:৪৪:৫২
যুক্তরাষ্ট্রের কাছে হেরে সরাসরি যাকে দোষারোপ করলেন টাইগার অধিনায়ক

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দশ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে তারা মাত্র একবার আয়ারল্যান্ডকে হারিয়েছে। এই দলটি এবার পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে হারিয়েছে। নাজমুল হোসেন শান্তর দল আইসিসির দ্বিতীয় পূর্ণাঙ্গ দল হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। লজ্জাজনক এই হারের পর উইকেটকেই দায়ী করেন টাইগার অধিনায়ক শান্ত।

মঙ্গলবার (২১ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। টাইগারদের দেওয়া ১৫৪ রানের টার্গেট মেটাতে ব্যাট করতে নেমে তিন বল হাতেই জিতেছে ঘরের দল। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই বাংলাদেশকে হারিয়ে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। এই হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অধিনায়ক শান্তু উইকেটকে দায়ী করে বলেন, "আমি মনে করি না এটা ভুলের পুনরাবৃত্তি।" আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও আমি ভালো উইকেটে খেলতে পারিনি। কিন্তু এটা একটা মানসিক ব্যাপার। আশা করছি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে বাংলাদেশ। যেখানে যুক্তরাষ্ট্র ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। শেষ ৫ ওভারে বাংলাদেশের রান ছিল ৪১, যেখানে ওই পাঁচ ওভারে যুক্তরাষ্ট্র করেছে ৫৭ রান। ব্যাটিংটাই যে বড় পার্থক্য গড়ে দিয়েছে দুদলের ইনিংসে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক শান্তও বলেছেন সেটাই। শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। ডেথ ওভারের পেসারদের এলোমেলো বোলিংকেও হারের অন্যতম কারণ মনে করছেন শান্ত, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...