হাইভোল্টেজ ম্যাচে টস হারল বাংলাদেশে, দেখে চমক ভরা একাদশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই ওপেনার তানজিদ হাসান তামিমের নাম।
টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। এই সিরিজকে ভাবা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির বড় সুযোগ। বিশেষত কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা এই সিরিজকে কাজে লাগাবে। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাদের একাদশে পরীক্ষা–নিরীক্ষা চালানো হবে সেই আভাস আগেই মিলেছিল।
জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্ম দেখানো তানজিদ তামিমের জায়গায় লিটন দাসকে একাদশে রেখেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে অভিজ্ঞ এই ব্যাট হাতে রান পাচ্ছেন না, তবে নিজের পুরোনো আগ্রাসী ব্যাটিং ফেরাতে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আর এর মাধ্যমেই তিনি আস্থার প্রতিদান দেবেন বলে আশা টাইগার টিম ম্যানেজমেন্টের। এ ছাড়া এই ম্যাচের একাদশে বাংলাদেশ কেবল দুজন বিশেষজ্ঞ পেসারকে রেখেছে। যদিও সৌম্য সরকারের পার্ট টাইম পেসকে কাজে লাগাতে চাইবেন শান্তরা।
এদিকে, কানাডার বিপক্ষে সম্প্রতি ৪–০ ব্যবধানে সিরিজ জেতা যুক্তরাষ্ট্রও তুলনামূলক শক্তিশালী বাংলাদেশের বিপক্ষেও লড়াইয়ের চেষ্টা চালাবে– তাতে কোনো সন্দেহ নেই। তবে টাইগাররাও জয় ভিন্ন কিছু ভাবছে না। একইসঙ্গে বিশ্বকাপের জন্য শক্তিশালী কম্বিনেশন বেছে নেওয়ার পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাবেন শান্ত–সাকিবরা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, অ্যান্দ্রেস গুস, কোরি অ্যান্ডারসন, নিতীশ কুমার, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নসতুশ কেনজিগে ও সৌরভ নেত্রভালকার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল
- রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে
- ১৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কো ম্যাচ: পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কে, যেভাবে দেখবেন
- ১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ; ফল দেখুন একক্লিকে
- একটু পর শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ৬০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- শুরু হলো ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল, সরাসরি দেখুন এখানে
- চলছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ২য় ওডিআই ম্যাচ; লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
