| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে গেলে কি ভাবে নির্ধারন হবে ফাইনালে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২১ ১০:৩৯:৪০
বৃষ্টিতে কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে গেলে কি ভাবে নির্ধারন হবে ফাইনালে

আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচের পর আজ থেকে প্লে অফ অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে শীর্ষ দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বিজয়ী দল ২৬ তারিখে সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বৃষ্টি।

বৃষ্টি দেখা দিয়েছে আইপিএলের শেষ পর্বে। গুজরাট ও গুয়াহাটিতে শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি কলকাতা। হায়দরাবাদের একটি ম্যাচও বৃষ্টিতে ভেসে গেছে। এবার প্রশ্ন উঠেছে বাছাইপর্বে বৃষ্টি বাধা দিলে ফলাফল কী হবে।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে কলকাতা ও হায়দ্রাবাদ। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বুধবার একই ভেন্যুতে এলিমিনেশন ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু। তিনটি প্লে অফ খেলায় কোনো রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টি বিঘ্নিত হলেও জয়-পরাজয় নির্ধারণ করতে হবে।

যদি মঙ্গল ও বুধবার বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তা হলে সুবিধা পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের। এবারের আইপিএল গ্রুপপর্ব শীর্ষে শেষ করেছে কলকাতা। তাই কলকাতা-হায়দরাবাদ ম্যাচ ভেস্তে গেলে কলকাতাই জয়ী। অন্য দিকে রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে। বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তা হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও রাজস্থান। চেন্নাইয়ের সেই ম্যাচেও যদি বৃষ্টি বাগড়া দেয়, তবে পয়েন্ট তালিকায় উপরে থাকায় হায়দরাবাদ ফাইনালে উঠবে। বাদ যাবে রাজস্থান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিয়েই অবশ্য ভয় বেশি। কয়েক দিন আগে কলকাতা-গুজরাট ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। প্রশ্ন উঠেছে সেখানকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। বৃষ্টির সময় পিচ ও তার চারপাশ বাদে বাকি মাঠ ঢাকারও বন্দোবস্ত নেই ৮০০ কোটি টাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...