| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজের অবসরের দিনক্ষণ নিয়ে চেন্নাইকে ‘বিশেষ বার্তা’ দিলেন ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২০ ১৯:৫৬:০৫
নিজের অবসরের দিনক্ষণ নিয়ে চেন্নাইকে ‘বিশেষ বার্তা’ দিলেন ধোনি

ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। এই তারকা ক্রিকেটার ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চেন্নাইয়ের হয়ে খেলার পর তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নেবেন। এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করা সত্ত্বেও, চেন্নাই সুপার কিংস প্লে অফে উঠতে পারেনি। কিন্তু এটাই কি শেষবারের মতো চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামবেন ধোনি? অবসর নিয়ে চেন্নাইকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

বেঙ্গালুরুর কাছে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পর হতাশ ধোনি। প্রথমে ব্যাঙ্গালোর ছেড়ে রাঁচিতে যান। চেন্নাই সুপার কিংসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ধোনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মাস অপেক্ষা করতে চান।

ধোনির অবসর সম্পর্কে, চেন্নাই কর্মকর্তা বলেছেন: "ধোনি চেন্নাইয়ে কাউকে বলেননি যে তিনি অবসর নিচ্ছেন।" তিনি প্রশাসনকে বলেছিলেন যে তিনি কয়েক মাস সময় নিতে চান। এরপরই অবসরের সিদ্ধান্ত নেবেন তিনি।

আগামী মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে ধোনি খেলবেন কী না সেটি তার উপরই ছেড়ে দিয়েছে চেন্নাই। ওই কর্মকর্তা আরও বলেন, পুরো বিষয়টা আমরা ধোনির উপর ছেড়ে দিয়েছি। ওর ভেতরে কী চলছে সেটা সেল জানে। দেখা যাক কী হয়।

গত বছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। এবারের আসর শুরুর আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখনও মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ম্যাচের আগে-পরে হাঁটুতে আইসপ্যাক বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সব কিছু ভেবে তার পরে সিদ্ধান্ত নিতে চাইছেন চেন্নাইকে পাঁচ বার ট্রফি জেতানো অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...