বিসিবির এইচপি দলে সারা দেশ থেকে জায়গা পেলেন যে ২৫ ক্রিকেটার
আগামী দুই বছরের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক বিবৃতিতে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বোর্ড।
বিসিবি এইচপি দলের জন্য ২০ মে থেকে ১৪ জুন ঢাকায় ক্যাম্পের আয়োজন করে। যেখানে ক্রিকেটারদের ভাষা, শিক্ষা, খাবার ও পুষ্টি শেখানো হবে। এছাড়া ক্রিকেটের নিয়ম-কানুন এবং দুর্নীতিবিরোধী নির্দেশিকা নিয়ে কীভাবে মিডিয়ার সঙ্গে কথা বলতে হবে তাও আলোচনা করা হবে।
ঢাকায় এই ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় কর্মসূচি দেবে এইচপি। যেখানে ম্যাচের দৃশ্যকল্প নিয়ে প্রশিক্ষণ নেওয়া হবে। এমনকি তারা ম্যাচও খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ এ ও বাংলাদেশ টাইগাররা।
২৫ সদস্যের এইচপি দল-
ওপেনিং ব্যাটার- মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।
মিডল অর্ডার ব্যাটার- আরিফুল ইসলাম, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।
অলরাউন্ডার- মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন।
স্পিনার- রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাইম হোসেন সাকিব।
পেসার- রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌলা বর্ষণ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
