| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফাইনালে ইমপ্যাক্ট বদলি হিসেবে দেখা যাবে গেইলকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২০ ১০:৫৮:৫৮
ফাইনালে ইমপ্যাক্ট বদলি হিসেবে দেখা যাবে  গেইলকে

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রবর্তক ক্রিস গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুবই জনপ্রিয়। তিনি তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে গেইলের সম্পর্ক গভীর। গেইল তার বেঙ্গালুরু সতীর্থদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।

শনিবার (১৮ মে) রাতে মাঠে বসে লিগ পর্বে দলের শেষ ম্যাচ দেখেছেন তিনি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচটি ২৭ রানে জিতে বেঙ্গালুরু আইপিএল প্লে অফে প্রবেশ করে।

হাই ভোল্টেজ ম্যাচের পর কোহলি ডু প্লেসিস কার্তিককে অভিনন্দন জানাতে বেঙ্গালুরু ড্রেসিংরুমে যান গেইল। পরে তিনি একটি সাক্ষাৎকারও দেন। বেঙ্গালুরু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছে। সাক্ষাত্কার দেওয়ার সময় প্রচুর রসিকতা করেছিলেন। প্রয়োজনে বেঙ্গালুরু খেলতে নামতে পারেন বলে জানান তিনি।

গেইল আইপিএলে সবশেষ খেলেছিলেন ২০২১ সালে। টুর্নামেন্টটিতে ইমপ্যাক্ট-সাবের আবির্ভাব হয়েছে ২০২৩ সালে। দলগুলো চাইলে ম্যাচের ভেতরে একজন খেলোয়াড় বদলি করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় একজন ব্যাটসম্যানকে ইমপ্যাক্ট-সাব করতে দেখা যায়।

গেইল ইমপ্যাক্ট প্লেয়ারের সুবিদা নিয়ে ব্যাটিংয়ে তার উপযোগিতা বোঝাতে চেয়েছেন মজায় মজায়, ‘আপনারা দেখতেই পাচ্ছেন, (বেঙ্গালুরুর) জার্সিটা এখনো গায়ে ফিট হয়। যদি তাদের অতিরিক্ত খেলোয়াড় দরকার পড়ে, তাহলে আমি ইমপ্যাক্ট বদলি হিসেবে মাঠে নেমে যেতে পারি। এত সমর্থক দেখে দারুণ লাগল। আমি চিরকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্ত হয়ে থাকব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...