| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইপিএলের ফাইনাল খেলবে কারা, মন্ত্র দিয়ে জানিয়ে দিলেন হরভজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৯ ২১:২১:৫১
আইপিএলের ফাইনাল খেলবে কারা, মন্ত্র দিয়ে জানিয়ে দিলেন হরভজন

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের চার দল চূড়ান্ত হওয়ার পর আলোচনায়, কোন দুই দল খেলবে ফাইনালে? হরভজন সিংয়ের মতে কলকাতা ও বেঙ্গালুরু হবে এবারের দুই ফাইনালিস্ট।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি মৌসুমে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলেছে তারা। অন্যদিকে বেঙ্গালুরু বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম আট ম্যাচে এক জয়ের পর শেষের ছয় ম্যাচের সবকটিতে জিতেছে তারা।

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, 'আমার মনে হচ্ছে কলকাতা ও বেঙ্গালুরু ফাইনাল খেলবে। সেটা হলে আবার কোহলি ও গৌতম গম্ভীর মুখোমুখি হবে। বেঙ্গালুরু চ্যাম্পিয়নও হতে পারে। তবে তার জন্য ওদের খুব পরিশ্রম করতে হবে। যদি একই রকম এনার্জি নিয়ে ওরা খেলে তাহলে কোহলিদের আটকানো খুব কঠিন হবে।'

কলকাতা ও বেঙ্গালুরু ছাড়া প্লে-অফের বাকি দু’টি দল হল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। প্রথম ও চতুর্থ জায়গা পাকা হয়ে গেলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানের লড়াই এখনও চলছে। আজকের কলকাতা ও রাজস্থানের ম্যাচের পর বাকি দুটি জায়গাও পাকা হয়ে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...