| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামটা এলো যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৯ ১৬:০৯:৩৯
মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামটা এলো যেভাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দারুণ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর টাইগাররা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছে। সেখানে দেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ১৫ মে রাতে টাইগাররা দেশে থেকে উড়ে যায়। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রেকর্ড করা ভিডিওতে ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা ও প্রত্যাশার কথা বলেছেন। সেই ধারাবাহিকতায় আজ উপস্থিত ছিলেন মোস্তফিজুর রহমান।

চলমান আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও সবার নজর কেড়েছেন মুস্তাফিজ। এই বাংলাদেশি কাটাড় মাস্টার ক্রিকেট বিশ্বে 'দ্য ফিজ' নামে পরিচিত। মূলত, ফিজ যখন ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার খেলতে যান, তখন 'ফিজ' নামটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করেন যে এটি মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। কিন্তু মোস্তাফিজ বলেছেন অন্য কথা।

মুস্তাফিজ ওই ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১-তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে।

মুস্তাফিজের আক্ষেপ, বড় খেলোয়াড় না হতে পারা। তার মতে, বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায়। মুস্তাফিজ বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জেতে, তাকে বড় খেলোয়াড় বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করেছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।’

তিন সংস্করণের ক্রিকেটে খেললেও মুস্তাফিজের প্রথম পছন্দ টি-টোয়েন্টি ম্যাচ। তার মতে, প্রেশারের কারণেই টি-টোয়েন্টি ফরম্যাট উপভোগ করেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...