| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ম্যাচ, প্লে-অফের জন্য চেন্নাইয়ের জটিল সমকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৭ ০৯:২৭:১০
বৃষ্টিতে ভেসে গেল হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ম্যাচ, প্লে-অফের জন্য চেন্নাইয়ের জটিল সমকরণ

গতকাল রাতে আইপিএলের গুজরাট টাইটানসের বিপক্ষে খেলার কথা ছিল হায়দরাবাদের। দুই দলের জন্য এই ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আর এই ম্যাচে খেলতে নামা হয়নি সানরাইজ হায়দারাবাদের। টস করতেও নামতে পারেনি, সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে শুরু থেকেই তুমুল ঝড় বৃষ্টিতে মাঠে প্রচুর পানি জমে গিয়েছে। যেখানে খেলাটি চালানোর মতো পরিস্থিতি দাঁড়ায় নি।

তাই তো আম্পায়াররা খেলাটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। আর পরিত্যক্ত ঘোষণা করার পরেই পয়েন্ট ভাগভাগি করে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এক পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করে হায়দ্রাবাদ। তৃতীয় দল হিসেবে এবারের আইপিএলে সুপার ফোরে জায়গা করে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

ম্যাচটি বাতিল হয় যেন চাপে পড়ে গেল চেন্নাই সুপার কিংস যেখানে চেন্নাই আইপিএল এর ৬৮ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে। এই ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, যে দল এই ম্যাচে জয় পাবে সেই দল ৪র্থ দল হিসাবে কোলিফাই করবে। তবে আজকের ম্যাচটি বাতিল না হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হারলেও চেন্নাই সুপার কিংসের প্লে অফে ওঠার সুযোগ ছিল।

তবে ম্যাচ বাতিলে চরম উত্তেজনা এখন আইপিএলের ৬৮ তম ম্যাচ৷ যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে চেন্নাই। অপর দিনে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে ব্যাঙ্গালুরু। আগামী কাল শনিবার রাত ৮ টাই ম্যাচ টি অনুষ্ঠিত হবে। হায়দ্রাবাদ গুজরাট টাইটানসের মত যদি এই ম্যাচ বৃষ্টি তে ভেসে যায় তবে ধোনির চেন্নাই ৪র্থ দল হিসাবে প্লে অফ নিশ্চিত করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...