| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাইফউদ্দিন বাদ, লিটনের দলে থাকা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ-অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৫ ১৭:৪১:৫৩
সাইফউদ্দিন বাদ, লিটনের দলে থাকা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ-অধিনায়ক

আর কয়েকদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দল ইতিমধ্যেই এই বৈশ্বিক ইভেন্টের আগে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কবে বাংলাদেশ দল ঘোষণা করবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৪ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ সদস্যের দলে নেই অলরাউন্ডার সাইফুদ্দিন। হাসান মাহমুদ ও আফিফ হোসেনকে দলে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। বাজে পারফরম্যান্স করেও বিশ্বকাপের টিকিট পেলেন লিটন দাস।

বুধবার (১৫ মে) বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে প্রধান কোচ বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে, সাইফউদ্দিনের চেয়েও জোরে। দুজনকে বিভিন্ন পরিস্থিতিতে সুযোগ দিয়ে দেখেছি। সাকিব চাপের মধ্যেও ভালো করে। সে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

সাম্প্রতিক সময় ব্যাট হাতে বাজে সময় পার করছেন লিটন দাস। চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে তার ব্যাটিং গড় মাত্র ১৩। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও লিটন কেন বিশ্বকাপ দলে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন শান্ত।

টাইগার অধিনায়ক বলেন, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে। তবে আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...